ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিভিন্ন জেলা সফরে, সফরসঙ্গী মনোয়ার ক্লার্ক

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ভোটের প্রচারণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক সফর করছেন। এসব সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইতালি ও যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক বিশ্লেষক, যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার ক্লার্ক।

দলীয় সূত্র জানায়, এই সফরের মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, নির্বাচনী প্রস্তুতি জোরদার করা এবং ভোটারদের মধ্যে ধানের শীষের পক্ষে জনমত গঠন করা। সফরকালে তারেক রহমান বিভিন্ন সাংগঠনিক সভা, মতবিনিময় সভা ও পথসভায় অংশগ্রহণ করেন।

সফরের বিভিন্ন কর্মসূচিতে মনোয়ার ক্লার্ক সক্রিয়ভাবে অংশ নেন এবং প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক ভূমিকা, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবস্থান এবং প্রবাসী সমর্থন জোরদারের বিষয়ে বক্তব্য রাখেন। দলীয় নেতারা জানান, তাঁর উপস্থিতি প্রবাসী রাজনীতির সঙ্গে দেশীয় রাজনীতির সংযোগ আরও দৃঢ় করছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, তারেক রহমানের এই সফরের ফলে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে। নির্বাচনী মাঠে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে বলে তারা দাবি করেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সামনে রেখে এই ধরনের সফর ও প্রচারণা কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিভিন্ন জেলা সফরে, সফরসঙ্গী মনোয়ার ক্লার্ক

০১:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬