ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্টে ২৭ হাজার টাকা জরিমানা

নাজমুল ইসলাম সৈকত, পাথরঘাটা (বরগুনা):

বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা–কাকচিড়া মহাসড়কের নতুন বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করেছে যৌথবাহিনী। এ সময় যানবাহনের কাগজপত্রে গড়মিল থাকায় ৯টি মোটরসাইকেলে মামলা দিয়ে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত লেফটেন্যান্ট এম মোস্তাকিমুল (এস), বিএন-এর নেতৃত্বে নৌবাহিনীর ১২ সদস্যের ২টি সেকশন এবং পাথরঘাটা থানার ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মেহেদী হাসানসহ ৫ জন পুলিশ সদস্যের সমন্বয়ে এ চেকপোস্ট পরিচালিত হয়।

চেকপোস্ট চলাকালীন বাস, মাইক্রোবাস, ইজিবাইক, নসিমন ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিবর্গ ও তাদের ব্যাগ তল্লাশি করা হয়। এতে মোট ২০৯টি যানবাহন তল্লাশি করা হয় এবং ৯টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

চেকপোস্ট চলাকালীন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্টে ২৭ হাজার টাকা জরিমানা

০৬:৪২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬