ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ইতালিস্থ নির্বাচিত বরিশাল জেলা সমিতি উদ্যোগে আলোচনা সভায় শীতকালীন তুষার ভ্রমণ ও রমজানে ইফতার ও সেহরির সিদ্ধান্ত

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
ইতালির নির্বাচিত বরিশাল জেলা সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল খান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জামাল সরদার এর পরিচালনায় সংগঠনের আগামী দিনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রবাসে বসবাসরত বরিশালবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখতে আগামী ৯ই ফেব্রুয়ারি সোমবার শীতকালীন তুষার ভ্রমণ আয়োজন এবং পবিত্র রমজান মাসে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল সেহরি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহজাহান তালুকদার, ১নং সদস্য আল আমিন ভূঁইয়া, উপদেষ্টা শামীম খান, রাকিব ভুইয়া, ইমাম হাসান লিখন, নাসির উদ্দিন খান, আরিফ বেপারি, আহসান পিপু, হাবিবুর রহমান বাদল, কামরুজ্জামান কোয়েল, মনিরুল আহসান নিপু, হাদিউজ্জামান হিমু, সহ সভাপতি শফিকুল সিকদার, সহ দপ্তর সম্পাদক আরাফাত বেপারি, সদস্য আব্দুর রহিম মোস্তাক, হাজী সুইট, শাওন আহমেদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

নেতৃবৃন্দ বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করা এবং বরিশালের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখাই এ সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস সহ এ ধরনের কার্যক্রম আরও নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ইতালিস্থ নির্বাচিত বরিশাল জেলা সমিতি উদ্যোগে আলোচনা সভায় শীতকালীন তুষার ভ্রমণ ও রমজানে ইফতার ও সেহরির সিদ্ধান্ত

০৬:৪০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬