ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় পৃথক দুই মাদকবিরোধী অভিযানে ১৪ লক্ষ টাকার মাদকসহ গ্রেফতার-৪

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। অভিযানে আনুমানিক ১৪ লক্ষ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন, ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মাইক্রোবাসসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি নওগাঁর একটি টিম জানতে পারে, একটি মাইক্রোবাসযোগে শান্তাহার থেকে হেরোইন নিয়ে কয়েকজন ব্যক্তি নওগাঁ শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থানাধীন তুলশীগঙ্গা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেয় ডিবি পুলিশ।
একই দিন রাত ৬টা ১০ মিনিটে ঢাকা মেট্রো-চ ১১-৯৭৩৮ নম্বরের একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস ব্রিজের পশ্চিম পাশে এলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা
১) সেজাউল (৪১), পিতা দুরুল ইসলাম, গ্রাম কাজিগ্রাম, থানা গোমস্তাপুর, জেলা চাঁপাইনবাবগঞ্জ এবং
২) জাহাঙ্গীর আলম (৩৯), পিতা কাওছার আলী, গ্রাম ফতেপুর, থানা মোহনপুর, জেলা রাজশাহী—এর দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫০ গ্রাম করে মোট ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১৪ লক্ষ টাকা।
এ সময় তাদের সহযোগী হিসেবে গাড়ির চালক
৩) ডুমন বর্মন (২৭), পিতা সাবু বর্মন, গ্রাম আসানপুর, থানা গোমস্তাপুর, জেলা চাঁপাইনবাবগঞ্জ—কে গ্রেফতার করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।
অপরদিকে, একই দিনে রাত ১১টা নাগাদ অপর একটি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি নওগাঁর আরেকটি টিম নওগাঁ সদর থানাধীন পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে
৪) ইমরান হোসেন (৪৪), পিতা অছিম উদ্দিন, গ্রাম কাশিমালা, থানা বদলগাছী, জেলা নওগাঁ—এর দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় পৃথক দুই মাদকবিরোধী অভিযানে ১৪ লক্ষ টাকার মাদকসহ গ্রেফতার-৪

০২:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬