ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট: ২৩ হাজার টাকা জরিমানা, ২ টি যানবাহন জব্দ

নাজমুল ইসলাম সৈকত, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা-কাকচিড়া মহাসড়কে বাসস্ট্যান্ডের সামনে চেকপোস্ট পরিচালনা করেছে যৌথবাহিনী। এতে ৮ টি যানবাহনে মামলায় ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১ টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত লে: মাহমুদুল হাসান সুজয়,(ই), বিএন (পি নং- ৩৫০০) এর নেতৃত্বে নৌবাহিনীর ১৬ সদস্যের ০২ টি সেকশন ও পাথরঘাটা থানার ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মেহেদী হাসানসহ ০৫ জন পুলিশ সদস্যের সমন্বয়ে যৌথবাহিনী এ চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালীন মাইক্রো, পিকআপ ও মোটর সাইকেলের কাগজপত্র, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং সন্দেহভাজন ব্যক্তিবর্গ ও তাদের ব্যাগ তল্লাশি করা হয়। এসময় মোট ১৯৫ টি যানবাহন তল্লাশী করা হয় এবং ৮ টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১ টি মোটরসাইকেল ও ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
চেকপোস্ট চলাকালীন সময়ে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা পরিলক্ষিত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট: ২৩ হাজার টাকা জরিমানা, ২ টি যানবাহন জব্দ

০১:৫৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬