
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
ইতালিস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি নুরুল ইসলাম বাংলাদেশ সফর শেষে ইতালিতে প্রত্যাবর্তন করলে তাকে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
২০ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রোম বিমানবন্দরে পৌঁছালে সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন ইতালিস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আরমান উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক মুসলিম মিয়া, সহ সভাপতি লুৎফুর রহমান, সদস্য তাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অভ্যর্থনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নুরুল ইসলাম বলেন, “বাংলাদেশ সফরকালে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে। প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয়তাবাদী আদর্শকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
নেতাকর্মীরা বলেন, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও সংগঠনকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার এই সফর সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রতিনিধির নাম 

























