ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

বার্ষিক গণশুনানি ও পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে বার্ষিক গণশুনানি ২০২৫ ও পোস্টালে ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২০ জানুয়ারী দুপুর ১২ টায় হাইকমিশন হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার জনাব ড. মো. নাজমুল ইসলাম।মতবিনিময় সভার শুরুতে হাইকমিশনের কনস্যুলার সহকারী জনাব এবাদ উল্লাহ কনস্যুলার উইং-এর ২০২৫ সালের সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এরপর আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে কনস্যুলার-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রশ্ন উপস্থাপন করা হয়।পরবর্তীতে হাইকমিশনের কল্যাণ সহকারী জনাব আল মামুন পাঠান হাইকমিশনের ২০২৫ সালের শ্রম উইং-এর কাজের সারসংক্ষেপ উপস্থাপন করেন। এ সময় প্রবাসীরা শ্রম উইং-বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।সভায় উত্থাপিত সকল প্রশ্নের উত্তর প্রদান করেন হাইকমিশনের কাউন্সেলর জনাব মো. সোহেল পারভেজ। এছাড়াও সভায় পোস্টাল ভোটদান পদ্ধতি নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন।সবশেষে প্রধান অতিথির বক্তব্যে মান্যবর হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস পুনর্ব্যক্ত করেন। তিনি বর্তমানে মালদ্বীপে প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া চলমান থাকায় সবাইকে এ সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি মালদ্বীপের স্থানীয় আইন-কানুন মেনে চলা, সঠিক প্রক্রিয়ায় পোস্টাল ভোট প্রদান, মিলেমিশে বসবাস এবং ফ্রি ভিসায় মালদ্বীপে না আসার বিষয়ে সবাইকে সতর্ক করেন।সভায় প্রশ্নোত্তর পর্বে প্রবাসীদের পক্ষ থেকে মালদ্বীপে বাংলাদেশের ব্যাংক শাখা খোলার দাবি জানানো হয়, যাতে প্রবাসীরা স্থানীয় মুদ্রায় বৈধভাবে অর্থ প্রেরণ করতে পারেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পির সভাপতি মোঃ খলিলুর রহমান বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার সহ কমিশনারের সকল কর্মকর্তা প্রবাসী সাংবাদিকবৃন্দ অসংখ্য প্রবাসী ব্যবসায়ী ও প্রবাসী পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বার্ষিক গণশুনানি ও পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

০৯:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬