ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মালদ্বীপ বি এন পির উদ্যোগে জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি।

মালদ্বীপে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় গতকাল সোমবার রাত ১০ টায় মালদ্বীপের রাজধানীতে একটি হোটেলে আলোচনা দোয়া ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ শাখা বি এন পির সভাপতি মোঃ খলিলুর রহমান। এ সময় জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন,মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ মোক্তার হোসেন, আলমগীর মজুমদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম।
সহ সভাপতি ও সাংবাদিক মোঃ এমরান হোসেনের সঞ্চালনায় আলোচনার সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান কালাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, সহ-প্রচার সম্পাদক মোঃ পিয়াস ইসলাম, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান সহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সভায় সভাপতি মোঃ খলিলুর রহমান সহ বক্তারা তাদের বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা, রাষ্ট্রগঠন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।তারা আরও বলেন শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। তাঁর আদর্শ আজও জাতিকে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিয়াউর রহমান ও মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ বিএনপি’র ধর্মবিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ্ এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মালদ্বীপ বি এন পির উদ্যোগে জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

০২:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬