
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতালির পালেরমোতে বিএনপি সিসিলি শাখার সাবেক সহ সভাপতি ইসমাইল হোসেন ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদের বাংলাদেশ গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৮ জানুয়ারি পালেরমোর একটি স্থানীয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে সংগঠনের সাবেক সহ সভাপতি আমির আলীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসাইন মাসুদ আকন পরিচালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা সেলিম উল্লাহ, আলতা মির্জা, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মাহতাবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান জামান তালুকদার, বোরহান উদ্দিন, কেন্দ্রীয় যুব দলের সহ অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন, পালেরমো যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সিনিয়র সহ সভাপতি সেবুল নয়ন, যুবনেতা আবজাল জাগীরদার, মনসুর সানি, রঞ্জু মিয়া, সাব্বির হোসেন সহ ইতালি পালেরমো বিএনপি, যুবদল, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রবাসী নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এছাড়াও নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে মনোনীত প্রার্থী এম এ মালেক কে জয়যুক্ত করতে সক্রিয় ভাবে কাজ করতে সংবর্ধিত অথিতিদের আহ্বান জানান।
সংবর্ধিত অতিথি ইসমাইল হোসেন ও কাওসার আহমেদ তাঁদের বক্তব্যে প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশে গিয়ে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, প্রবাসে থেকেও নেতাকর্মীরা দল ও দেশের জন্য যে ত্যাগ স্বীকার করছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে তাঁদের নিরাপদ যাত্রা ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিনিধির নাম 

























