ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির করতে এসে যুবকের মৃত্যু

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁ জেলার মান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার কসব ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়,গত গভীর রাতে একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি সেখানে জড়ো হয়।
এ সময় ট্রান্সফরমারের খুঁটিতে ওঠার পর একজন যুবক বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার সঙ্গে থাকা সহযোগীরা আইনি ঝামেলা এড়ানোর চেষ্টা করে মরদেহটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। পরে প্রায় ৮০০ মিটার দূরে একটি নির্জন স্থানে মরদেহটি ফেলে রেখে তারা পালিয়ে যায়।
পরদিন সকালে স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই ওই যুবকরা সেখানে গিয়েছিল।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির করতে এসে যুবকের মৃত্যু

০৫:৪৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬