ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাথরঘাটায় ২৪১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে ২৪১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটক ব্যক্তির নাম ছগীর ফরাজী। তিনি চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা এলাকার বাসিন্দা এবং সিকান্দার আলী ফরাজীর ছেলে।
জানা যায়, ছগীর ফরাজী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এমন গোপন সংবাদের ভিত্তিতে তার ওপর নজরদারি চালিয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের একটি বিশেষ দল। এ সময় মোটরসাইকেলে করে ইয়াবার চালান বহন করার সময় তাকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ২৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
অভিযান শেষে জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ ছগীর ফরাজীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, কোস্টগার্ড আটককৃত ছগীর ফরাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে। পরদিন তাকে আদালতে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে কোস্টগার্ডের ভূমিকার প্রশংসা করছেন স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পাথরঘাটায় ২৪১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

০৭:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬