
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সাংগঠনিক সম্পাদক মো. জুনেদ আহমেদের স্বদেশ গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজধানী রোমের সিলেট কাফি সপে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আরমান উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম মিয়া’র পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রানা খান, সহ সভাপতি লুৎফুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির খান, যুব নেতা সানি আহমেদ সহ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকে মো. জুনেদ আহমেদ দলীয় সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার এই স্বদেশ গমন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
এছাড়াও আগামী নির্বাচনে সিলেট ৩ আসনের এমপি প্রার্থী এম এ মালেক কে বিজয়ী করতে সকল সিলেট বাসীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান আরমান উদ্দিন স্বপন।
অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধিত অতিথি মো. জুনেদ আহমেদ তার বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে তার রাজনৈতিক, সামাজিক ও দেশসেবামূলক অবদানের স্মরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিনিধির নাম 

























