
নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁ জেলার মহাদেবপুরে টাকা ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়দের ধাওয়ার মুখে পানির খালে লাফ দিয়ে মিঠন সরকার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
৬ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী বাজার সংলগ্ন ডারায় এ ঘটনা ঘটে।
নিহত মিঠন সরকার নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাট চকগৌরী বাজারের উত্তর পার্শ্বে টাওয়ার সংলগ্ন এলাকায় দুপুর একটার দিকে এক বৃদ্ধার কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে মিঠুন সরকারের বিরুদ্ধে। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া দিলে সে দৌড়ে বাজারের উত্তর পাশের খালে লাফ দেন। এর এক পর্যায়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেল ৪ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে ডারার পানির নিচ থেকে মিঠুন সরকারের মরদেহ উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে।
প্রতিনিধির নাম 

























