ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মানিকগঞ্জে এলপিজি গ্যাসের অতিরিক্ত দাম নেয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা

সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে মানিকগঞ্জ শহরের জরিনা কলেজ ও বেউথা এলাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রি এবং ক্রেতাদের পাকা রশিদ না দেওয়ার অভিযোগে দুইটি পরিবেশক প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।
অভিযানে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে এক লাখ টাকা এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তদন্তকালে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, মূল্য তালিকা দৃশ্যমান না রাখা এবং ক্রেতাদের পাকা রশিদ সরবরাহ না করার প্রমাণ পাওয়া যায়।

এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে এলপিজি গ্যাস বিক্রি করা আইনত অপরাধ। ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিত বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চলাকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি সামসুন্নবি তুলিপসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মানিকগঞ্জে এলপিজি গ্যাসের অতিরিক্ত দাম নেয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১০:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬