ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে ডিবির মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় মাদকবিরোধী অভিযানে সাত কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩১)। তিনি বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকমথুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ৩১ ডিসেম্বর বুধবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে বদলগাছী উপজেলার থুপশহর গ্রামের রমজান আলীর বাড়ির সামনে দিয়ে চটের বস্তায় করে গাঁজা বহনের সময় সাদ্দাম হোসেনকে শনাক্ত করা হয়।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি থুপশহর গ্রামের শামসুলের কলাবাগানের দিকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় তার বহন করা বস্তা তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে বদলগাছী উপজেলায় মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা। এরই ধারাবাহিকতায় গত ২০ ডিসেম্বর শনিবার রাতে ৮ কেজি গাঁজাসহ ২ জন, ২৬ ডিসেম্বর শুক্রবার রাতে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ ৫ জন এবং ২৭ ডিসেম্বর শনিবার দিনে ১০০ পিস ট্যাপেন্টাডল ও ১ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসিবুল্লাহ হাবিব বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নতুন বছর ২০২৬ সালেও মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান আরও জোরদার করবে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বদলগাছীতে ডিবির মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

০৬:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬