বুধবার, ১৩ মে ২০২৬

ডুমুরিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা প্রাইম ও ডুমুরিয়া যুব সংঘ ক্লাবের যৌথ উদ্যােগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান (নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

” দৃষ্টি দিয়েই সুন্দরের সৃষ্টি’ এ শ্লোগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা প্রাইম ও ডুমুরিয়া যুব সংঘ ক্লাব এর যৌথ উদ্যােগে ও ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ চক্ষু চিকিৎসা শিবির এ সভাপতিত্ব করেন ডুমুরিয়া যুব সংঘ ক্লাবের সভাপতি মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডুমুরিয়া যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও লায়ন্স ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা প্রাইমের ভাইস প্রেসিডেন্ট ড. মোঃ মাহবুবুর রহমান।
জনসেবা মুলক এ মহতি ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ডুমুরিয়া যুব সংঘ ক্লাবের উপদেষ্টা মোশাররফ হোসেন জোয়াদ্দার, লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মোহাম্মদ নাসির উদ্দিন, লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম,মোহাম্মদ আব্দুস সবুর সরদার রফি, এ্যাডভোকেট মোশারফ হোসেন, গাজী আব্দুল হালিম,মোঃ শাহজাহান জমাদ্দার,কাজী মুরাদ,হেফজুর সরদার,আনিসুর রহমান খান, জামিল আক্তার লেলিন, হারুনর রশিদ,মনি গোলদার,খান জিয়াউর রহমান জীবন,টিপু শেখ, রউফ মাস্টার, গাজী শফিকুল ইসলাম, ইয়াসিনুল আজম, মেফতাফিজুল হক সাগর, এস এম তানভীর মাহমুদ রানা,এস কে সাগর,ডুমুরিয়া ফেসবুক পেজ,খান মফিজুর রহমান,মিলন, মুসা শেখ,রাজিব সরদার, যুব সংঘ ক্লাবের সদস্যবৃন্দ,সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ সহ থানা প্রশাসনের সদস্যবৃন্দ।
উক্ত চক্ষু চিকিৎসা শিবির ক্যাম্পেইনে ঢাকাস্থ চক্ষু ইনষ্টিটিউট ও হাসাপাতালের অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চক্ষু পরীক্ষা হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত ৭৫০ জন চক্ষু রোগী ডাক্তারের সেবা গ্রহণ করে,এদের মধ্যে বাছাইকৃত ৫১ জন চক্ষু রোগীকে ছানী অপারেশনের জন্য ঢাকাতে নেওয়া হয়।
এ চক্ষু ক্যাম্পেইনে বাছাইকৃত রোগীদের বিনামূল্যে ছানী অপারেশন বিনামূল্যে করা হবে । সকাল সাড়ে ৭ টা হতে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত চক্ষু রোগীদের বিনামুল্যে এ সেবা প্রদান করা হয়

থেকে আরও পড়ুন