ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত দলিল লেখক আশরাফ আলীর মৃত্যু 

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আশরাফ আলী খান (৮৫) ইন্তেকাল করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে খুলনার  একটি বেসরকারি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ২৬ নভেম্বর বিকালে ডুমুরিয়া হাসপাতাল মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। গোলনা নিবাসী আশরাফ আলী ডুমুরিয়া দলিল লেখক সমিতির উপদেষ্টা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ কন্যা সন্তান, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দলিল লেখক সমিতির  সভাপতি মোঃ ফাররুখ হোসেন খান, সেক্রেটারী শফিকুল ইসলাম মোল্লা, মোঃ সেলিম খান, প্রশান্ত জোয়াদ্দার, কামাল হোসেন, মোজাম্মেল খান, মোঃ শামছুর রহমান মোড়ল ও রবীন্দ্রনাথ সরদার। মরহুমের জানাজার নামাজ আজ বুধবার সকাল ১০ টায় গোলনা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত দলিল লেখক আশরাফ আলীর মৃত্যু 

০৮:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫