ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পানছড়ি সীমান্তে ৩ বিজিবির অভিযানে দেড় লক্ষ টাকার চোরাচালানী পণ্য আটক

ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি :

পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সিমান্ত এলাকায় ৩ বিজিবি-র নিয়মিত টহলে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারতে পাচারের সময় বাংলাদেশী পন্য আটক করেছে গিলাতলী বিওপি ৩ বিজিবি সদস্যরা।

বিজিবি সুত্র জানায় , ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার দুপুরে নায়েব সুবেদার মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে টহল দল সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে আম বাগান এলাকা হতে অবৈধভাবে ভারতে পাচারের উদ্যেশ্যে রাখা বাংলাদেশী সিস্টেম প্লাস কীটনাশক,বেবিসেট কীটনাশক,চ্যাপা শুটকি,পপ ক্রীমও বনলতা সালসা আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।

পানছড়ি ব্যাটালিয়নের(৩ বিজিবি) সুত্র জানায়, দেশ মাতৃকার সেবায় বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। পাহাড়ের সিমান্তে অবৈধ চোরাচালান রোধে, শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ৩ বিজিবি-র কার্যক্রম অব্যাহত থাকবে সীমান্ত এলাকায় অপরাধ, চোরা কারবারী সনাক্ত করতে আপনাদের সকলের সহযোগীতা করতে হবে। আটককৃত চোরাচালানের মালামাল সমূহ চট্টগ্রাম কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পানছড়ি সীমান্তে ৩ বিজিবির অভিযানে দেড় লক্ষ টাকার চোরাচালানী পণ্য আটক

০৭:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫