ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

নেত্রকোনায় কীটনাশকমুক্ত কৃষির দাবিতে গ্রাম আলোচনা ও গণস্বাক্ষর

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় কীটনাশকমুক্ত কৃষির দাবি তুলে গ্রাম আলোচনা ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। 

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক)-এর সহযোগিতায় এবং  আজ বুধবার জেলা গ্রিন কোয়ালিশন কমিটি ও সদর উপজেলার মইনপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি এ কর্মসূচির আয়োজন করে।

‘কীটনাশকমুক্ত কৃষি চাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর কমিশনার শামীম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার, জেলা গ্রিন কোয়ালিশন কমিটির সহসভাপতি সাংবাদিক আলপনা বেগম, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, তানভীর হায়াত খান এবং বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক শিক্ষক সায়েদুর রহমান।

বক্তারা বলেন, কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে মাটি, পানি এবং পরিবেশের জৈব ভারসাম্য নষ্ট হচ্ছে। একই সঙ্গে মানুষের স্বাস্থ্যঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। কৃষক শাহজাহান মিয়া বলেন, “আমরা ফসলে অনেক বিষ ব্যবহার করি। মাটি আগের মতো নেই। যেদিন বিষ ছিটাই, সেদিন রাতে ঘুম হয় না।”

প্রধান অতিথি শামীম রেজা বলেন, “আমাদের জৈব কৃষির দিকে যেতে হবে। রাসায়নিকের ব্যবহার কমাতে না পারলে ভবিষ্যতে মাটি–পানি–বায়ু সবই নষ্ট হয়ে যাবে।”
আয়োজকরা জানান, দেশে নিষিদ্ধ কীটনাশক এখনো বাজারে পাওয়া যায়—যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য সরাসরি হুমকি। এসব বিষাক্ত কীটনাশকের ব্যবহার ও বিপণন বন্ধ করা এবং নিরাপদ প্রাকৃতিক কৃষিচর্চায় সরকারি বরাদ্দ নিশ্চিত করার দাবিতে কৃষকবন্ধন ও গণস্বাক্ষরের আয়োজন করা হয়।

গণস্বাক্ষরে অংশ নিয়ে স্থানীয় কৃষক, শিক্ষক, যুবকসহ অংশগ্রহণকারীরা কীটনাশকমুক্ত নিরাপদ কৃষি চর্চার প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নেত্রকোনায় কীটনাশকমুক্ত কৃষির দাবিতে গ্রাম আলোচনা ও গণস্বাক্ষর

০৩:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫