ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছায় প্রায় ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযানে ৪ চিংড়ী ব্যবসায়ীর কাছ থেকে ৬ ড্রামে আনুমানিক ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়েছে। রবিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় থেকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা- ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ করে কপোতাক্ষ নদীতে অবমুক্ত করা হয়। এবং ব্যবসায়ীদের সচেতন করে ছেড়ে দেয়া হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান। মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। নৌ পুলিশের সহযোগিতায় অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার, এএসআই আতাউর রহমান সহ সঙ্গীয় ফোর্স।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাছায় প্রায় ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ

০৮:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫