ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

গুইমারায় ৫২৫ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

গুইমারা উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, অড়হর, বোরো উফশী ও বোরো হাইব্রিড ধানের রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

১৮ নভেম্বর, মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তোফায়েল আহমেদের সঞ্চালনায় ও গুইমারা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও কৃষি অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না।

এছাড়াও উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবলু হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রমনী কুমার ত্রিপুরা, মুজিবর রহমান, সুমন নাথ, বেলায়েত ভূঁইয়া, সোলেমান, কৃষক ও উপজেলা সাংবাদিকগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণকালে বক্তারা বলেন, সরকার ২০২৫-২০২৬ অর্থবছরে মাঠ পর্যায়ে চাষিদের প্রণোদনা কর্মসূচির আওতায় গুইমারা উপজেলার ৫২৫ জন কৃষককে উন্নতমানের বীজ ও সার সহায়তা দিচ্ছেন। আপনারা উক্ত সার ও বীজ সুষ্ঠুভাবে পরিচর্যার মাধ্যমে আশানুরূপ ফলন পাবেন এবং কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে কৃষি অফিসার এবং উপ-সহকারী কৃষি অফিসারদের সহায়তা নেবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

গুইমারায় ৫২৫ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

০৮:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫