
মাটিরাঙ্গা প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার মিরেরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ ছোট ফরিংগা বিওপির টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলী নামক স্থানে ফাঁদ পেতে থাকে । টহলদল সকাল সাড়ে ৬টার দিকে ভারত হতে ০৩ জন চোরাকারবারীকে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়। একপর্যায়ে টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ২টি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল হতে ০২টি বস্তার ভিতরে ১৫টি ছোট প্যাকেটে ৩০ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ব্যাটারিলয়ন সুত্র জানায়। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ সকলকে অনুরোধ করেন।
প্রতিনিধির নাম 

























