ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট,স্বামী-স্ত্রী হাসপাতালে

পাইকগাছা খুলনা প্রতিনিধ

খুলনার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে খাবারে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।বিবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর ২নং ওয়ার্ডের মাওলানা আবু ইউসুফ (৬০} এর বাড়িতে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী স্বামী-স্ত্রী বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থ মাওলানা আবু ইউসুফ এর ছোট ভাই মো: মফিজুল ইসলাম (৩৮) জানান, ২ জন ভাইপো চাকরির সুবাদে বাইরে থাকে, ভাই ভাবি বাড়িতে থাকে, রবিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা চেতনা নাশক দ্রব্য মিশিয়ে দেয় বলে তারা সন্দেহ করছেন।পরবর্তীতে ভাই ও ভাবি ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রায় দুই ভরি সোনা, লুট করে নেয়।সোমবার সকালে জ্ঞান ফিরলে দেখা যায়, ঘরের দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র ছাড়ানো ছিটানো ও গহনা গুলো চুরি হয়ে গেছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নিরাপদ মন্ডল জানান,

অজানা বিষক্রিয়ায় আক্রান্ত দুইজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ বলেন,ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট,স্বামী-স্ত্রী হাসপাতালে

০৬:২৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫