ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাথরঘাটায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন আহত, এলাকায় উত্তেজনা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার পাথরঘাটা উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের শত্রুতা ও বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রায়হানপুর নৌ পুলিশ ফাঁড়ির সামনে।

আহতরা হলেন লিটন হাওলাদার, তার স্ত্রী ফাহিমা বেগম এবং ছোট ভাইয়ের স্ত্রী শিল্পী বেগম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লিটন হাওলাদার ও একই এলাকার জাহাঙ্গীর হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে ওই জমিতে জোরপূর্বক ঘর নির্মাণকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

আহত লিটন অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর, তার ছেলে পারভেজের নেতৃত্বে ভাই কামাল, ভাইয়ের ছেলে দুলাল ও হারুন মিলে আমাদের ওপর হামলা চালায়। এতে আমি, আমার স্ত্রী ও ছোট ভাইয়ের স্ত্রী গুরুতর আহত হই। তারা আমাদের দখলে থাকা জমিতে আমরা আগে থেকেই রাখা ইট ব্যবহার করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করছিল। এতে বাধা দিলে তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

অভিযুক্ত পারভেজ অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি আমাদের। আমরা দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছি। বরং লিটন ও তার লোকজনই এসে আমাদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাথরঘাটায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন আহত, এলাকায় উত্তেজনা

১১:৪৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫