ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

স্বাস্থ্য খাতে বৈষম্য দূরীকরণে খাগড়াছড়িতে চিকিৎসকদের মানববন্ধন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

স্বাস্থ্য খাতে থেকে পদায়ন করে মন্ত্রণালয়ের কর্মকর্তা নিয়োগ, বৈষম্য নিরসন করে পদায়নসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন খাগড়াছড়ির চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর হাসপাতালের সামনে বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা, ডা. সুবল জ্যোতি চাকমা, ডা. বিউটি চাকমা,ডা. অরবিল চাকমা,ডা. সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অন্য ক্যাডার দিয়ে পরিচালিত হয়ে আসছে। এতে করে একই সাথে ক্যাডার হওয়ার পরও স্বাস্থ্য ক্যাডাররা বৈষম্যের শিকার। অবিলম্বে এসব বৈষম্য দূর করে স্বাস্থ্য ক্যাডারদের যোগ্যতার ভিত্তিতে স্ব-স্ব মন্ত্রণালয়ে পদায়নের দাবি জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

স্বাস্থ্য খাতে বৈষম্য দূরীকরণে খাগড়াছড়িতে চিকিৎসকদের মানববন্ধন

০৫:৪৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪