
কক্সবাজার প্রতিনিধি ::
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের ভোমারিয়াঘোনা বিটের ঈদগাঁও মৌজার ইসলামাবাদ ফকিরা বাজার নামক এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের পুরাতন জবরদখল কৃত জায়গায় ইটের সেমি পাকা ঘর কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেন নির্দেশে বিট কর্মকর্তা মমিনুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ শতক বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে।
এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১০ শতক জমি। তবে ভূমিদস্যু সেলিম ও দালাল দের আটক করতে পারেনি।
২৫ নবেম্বর ( সোমবার) ঈদগাঁও রেঞ্জের আওতাধীন ভোমরিয়াঘোনা বিটের ঈদগাঁও মৌজার ইসলামাবাদ ফকিরা বাজার এলাকায় বিট কর্মকর্তা নেতৃত্বে ও স্টাফদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে জবরদখলকৃত জায়গায় ইটের তৈরি সেমি পাকা ঘর উচ্ছেদ করে জবরদখল মুক্ত করা হয়।বিষয়টি অবগত করেছেন ঈদগাঁও ভমরিয়াঘোনা বিট কর্মকর্তা মমিনুর রহমান
তিনি বলেন বন বিভাগের দালাল ও ভূমিদস্যুদের জায়গা হবে না,। যারা বন বিভাগের জমি দখল করে জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে অবৈধভাবে নির্মাণকৃত স্থাপনা সংরক্ষিত বনাঞ্চল জবরদখলের দায়ে অভিযান চালিয়ে ১০ শতক জমি উদ্ধার করা হয়েছে । অভিযানে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা ,ভিলেজারগণসহ স্টাফগণ অংশ গ্রহণ করে।সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেন বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
