বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধা কর্তৃক জমি দখলের অভিযোগ

মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধা অধির চন্দ্র সরকারের বিরুদ্ধে ভূমিহীনের জমি দখল করার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মাজেদুর রহমান একজন ভূমিহীন।
এ বিষয়ে ভুক্তভোগী জানান, তার বাবা আনতাজ আলী ও তার চাচা নুরুল ইসলাম ১৯৭৫-৭৬ইং সালে বাংলাদেশ সরকারের কাছ থেকে কবুলিয়াত দলিল মুলে এক একর দশ শতক জমির মালিক হন। যা খারিজ খতিয়ান নম্বর পৃথক ভাবে ১৫৯ ও ১৬০। যা পরবর্তীতে নুরল ইসলাম তার প্রাপ্ত ষাট শতক জমি ছোট ভাই আনতাজ আলী বরাবর হস্তান্তর করেন। আনতাজ আলী তার মোট এক একর দশ শতক জমি খানজা খারিজসহ শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করিয়া আসিতেছিল।
বাংলাদেশ সরকারের মাঠ জরিপ চলাকালীন সময়ে জেলা প্রশাসক কর্তৃক ১৪১ ও ১৪৩ নং স্মারকে জেলা প্রশাসকের আদেশপ্রাপ্ত হয়ে ৩৭৮নং ডিপি খতিয়ানে আনতাজ আলী নাম প্রকাশ দিয়ে মাঠ পর্চা তৈরি করেন। এমতবস্থায় ফ্যাসিবাদী সরকার আ’লীগ ক্ষমতায় আসলে মুক্তিযোদ্ধা অধির চন্দ্র সরকার তার ক্ষমতার অপব্যবহার করে ভূমিহীন বন্ধবস্তকৃত আনতাজ আলীর ৩২ শতক জমি জোর জুলুম ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে অদ্যবধি পর্যন্ত চাষাবাদ করিয়া আসিতেছেন।
ভুক্তভোগী ৩৭৮নং ডিপি খতিয়ান তার পিতার নামে গেজেট ভুক্ত হওয়ায় তা তশীল অফিসে খাজনার জন্য আবেদন করলে তশীলদার অমল চন্দ্র বিভিন্নভাবে হয়রানি করেন এবং বীর মুক্তিযোদ্ধার নিকট আত্বীয় হওয়ার সুবাদে খাজনা নিতে অ-পরাগতা প্রকাশ করেন।
তশীলদারের সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, ‘‘ভুক্তভোগীর পিতা আগে তার অংশ থেকে ৩২ শতক জমি বিক্রি করেন। বর্তমানে এই জমিটি সরকার পাবে এবং অধীর চন্দের কাছে অবৈধভাবে দখলে আছে।’’
এ বিষয়ে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর কাছে মৌখিক অভিযোগ করলে তিনি বিষয়টি সমাধানের জন্য মুক্তিযোদ্ধাকে মুঠো ফোনে দেখা করতে বললে তিনি বিভিন্ন তালবাহানা করে এড়িয়ে যান।

থেকে আরও পড়ুন