বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ধর্মপুর মাদ্রাসায় দুর্নীতির তদন্তে টিম,বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ,অধ্যক্ষ পলাতক

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার দুর্নীতির তদন্তে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক চার সদস্যের তদন্ত কমিটি ৬ সেপ্টেম্বর, বুধবার সকাল ১১টায় মাদ্রাসায় আসেন। 

এ সময় এলাকাবাসীর সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দুর্নীতি বিরোধী স্লোগান দেন ও ব্যানার পোস্টার ফেস্টুন হাতে শিক্ষার্থীরা অবস্থান নেন মাদ্রাসায় এবং অভিযুক্তদের বিচার দাবি করেন।কিন্তু এ সময় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সভাপতি ও শিক্ষক প্রতিনিধি উপস্থিত থাকলে ও অধ্যক্ষ আনোয়ার হোসেন দুর্নীতির তদন্ত কমিটি আসবেন জেনেও মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। 

বিচার দাবিতে মাদ্রাসার মাঠে ও অফিস কক্ষে জনগণের ঢল নামলে তদন্ত কর্মকর্তা বদলগাছী কৃষি অফিসার বলেন, আপনাদের দাবিগুলো লিখিত আকারে আমাদের কাছে দিন,আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কর্মকর্তার কথামতো সভাপতি-অধ্যক্ষ-শিক্ষক উজাউল মিলে এলাকার যেসব ব্যক্তিদের কাছে থেকে চাকুরী দেওয়ার নামে বিভিন্ন অংকের টাকা নিয়েছিল তারা লিখিত আকারে অভিযোগ দাখিল করেন।সেই সাথে ভুক্তভোগী শিক্ষক,শিক্ষার্থী,সচেতন মহল এবং বুকে চাকু ধরে জোর পুর্বক চাকরিচ্যুত করা শিক্ষক ও অন্যান্য ব্যক্তিবর্গ ভিন্ন ভিন্ন ভাবে অভিযোগ পত্র তদন্ত কর্মকর্তাগণের হাতে দেন। 

তদন্ত কর্মকর্তাগণ অভিযুক্ত শিক্ষক (কৃষি) উজাউল ইসলামকে জিজ্ঞেস করেন,আপনার প্রতি  মানুষের এত অভিযোগ ও ক্ষোভ কেন? জবাবে তিনি সব দোষ স্বীকার করে জানান,”আমি যা করেছি প্রিন্সিপালের কথামতো করেছি”। 

এসব অভিযোগের বিষয়ে সভাপতি আব্দুল বারেক মন্টুকে কোন কথা বলতে শোনা যায়নি। 

সব অভিযোগের তীর অধ্যক্ষের দিকে থাকলেও এবং তদন্ত কর্মকর্তাগণ অভিযোগের তদন্ত করতে মাদ্রাসায় আসবেন জেনেও অধ্যক্ষ আনোয়ার হোসেন কেন মাদ্রাসায় উপস্থিত হননি এ নিয়ে ও এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তাগন জানান,আমরা যেভাবে দেখলাম,শুনলাম সেভাবে প্রতিবেদন দেব।এর পরে আইনত ব্যবস্থা।

উক্ত বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব,মাহবুব হাসান বলেন,গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিক,বিষয়টি দেখেশুনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

থেকে আরও পড়ুন