ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছায় শিক্ষার্থীদের উপর হামলা মারপিটের অভিযোগ থানায় মামলা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। 
পাইকগাছায় শিক্ষার্থীদের উপর হামলা- মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার এ মামলাটি করেছেন পাইকগাছা সরকারি কলেজের অনার্স ২বর্ষের ছাত্র আহত মোঃ মিরাজ হোসেন জিম। সে উপজেলার গদাইপুর ইউপির গোপালপুরের ইসমাইল গাজীর ছেলে। জানাগেছে, ২৬ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় গদাইপুরের বোয়ালিয়া মোড়ে রাস্তার উপর এ মারপিটের ঘটনা ঘটে। এ মামলার আসামীরা হলো পুরাইকাটির মোঃ মাজেদ এর ছেলে মেহেদী হাসান রনি (২৪) জাহাঙ্গীর দফাদারের ছেলে ইব্রাহীম (২০) ও মোঃ ইয়াসিন ডাক্তারের দু’ছেলে ছেলে আরিফুল (৩৩) ও সাইফুল গাজী(৩৫) সহ অজ্ঞাত৭/৮ জন।মামলার বাদী মিরাজ হোসেন এজাহারে উল্লেখ করেছেন, গত ২৫ আগস্ট রাত ৮ টার দিকে বোয়ালিয়া মোড়ে ১নং আসামী রনি’র পোল্ট্রি ফিডের দোকানে আমরা শিক্ষার্থীরা বসে বর্নাত্যদের ত্রানের সাহায্য ও লিস্ট প্রস্তুত করছিলাম। এ সময় রনি তার দোকানে ফ্যান চালু করলে অসুবিধার কারণে ফ্যান বন্দ করতে অনুরোধ করি। এক পর্যায়ে সে আমাদের দোকান থেকে বের হতে বলে। এ নিয়ে আমাদের সাথে তার তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। কিন্তু পরের দিন বিকেলে বোয়ালিয়া যাত্রি ছাউনীর কাছে শিক্ষার্থীদের ত্রানের তালিকা তৈরীকালে রনি ও ইব্রাহীমসহ অন্যান্য আসামীরা হঠাৎ করে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে জীম ও সুমনসহ ৫ শিক্ষার্থী কমবেশি আহত হয়। আহতদের সকলের বাড়ী গদাইপুরের গোপালপুর গ্রামে।এ বিষয়ে ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, শিক্ষার্থীদের মারপিটে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাছায় শিক্ষার্থীদের উপর হামলা মারপিটের অভিযোগ থানায় মামলা

০১:০০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪