ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছায় পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু

শাহাজামান বাদশা, পাইকগাছা প্রতিনিধি

খুলনা পাইকগাছায় পানিতে ডুবে আঃ রহমান নামের ১বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল আনুমানিক ১০ টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার আশ্রয়ন প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঃ রহমান দেবদুয়ার বরকত সানার ছেলে। জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টায় শিশু আঃ রহমান খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পিছনে ঘেরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে তার মা রূপালী বেগম খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পিছনে ঘেরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ আঃ রহমানকে মৃত ঘোষণা করেন। ।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাছায় পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু

০৮:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪