
মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি
দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপ প্রবাসী পেশাজীবী ও মালদ্বীপ বন্ধু মহলের অন্যতম সদস্য মোঃ সজিবুল ইসলাম সজিব ও প্রবাসী যুব সমাজের আইকন মোহাম্মদ আরফানুল হক আশিক। আমাদের মালদ্বীপ প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকারে তারা মালদ্বীপ প্রবাসীর যুব সমাজের পক্ষ থেকে সকল প্রবাসী ও দেশবাসী এবং মেহনতি শ্রমিক ও দেশের সকল শ্রেণি পেশার মানুষকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তানা বলেন কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা- এ দু’টি ঈঁদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।
প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷
ঈদুল আয্হা উপলক্ষ্যে আমি দেশবাসী এবং সকল প্রবাসীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আয্হা উদ্যাপন করার ও ঈদুল আয্হার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন হোক। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা।
সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, এই কামনা করছি৷ ঈদ মোবারক।
