বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কমলনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ওজনে কম দেওয়ার অভিযোগ

মোঃ হেলাল পালোয়ান কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ৮ কেজি করে চাল দেওয়া হয়েছে অভিযোগ উঠেছে কমলনগর উপজেলার চর লরেঞ্চ উইনিয়নে।

চাল বিতরণ অনুষ্ঠানে গিয়ে দেখা যার কিছু লোক ইউনিয়ন পরিষদের ভিতরের রুমে কাটা বস্তা সেলাই করতেছে তবে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও সচিব বলেন এগুলো ছিড়া বস্তা তাই সিলাই করে দেওয়া হচ্ছে।
তারা আরো বলেন আমাদের ইউনিয়নের ৪৬০০ টি চালের টোকেন এসেছে তার মধ্যে ৬০০ টি টোকেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী নিয়ে গেছে, বাকিগুলো আমরা বিতরন করেছি।

তবে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর নবী বলেন আমি ৬০০ টোকেন দলীয়ভাবে এনে দলীয় নেতা কর্মীদের মাধ্যে সঠিকভাবে বিতরণ করে দিয়েছি এবং নেতা কর্মীরা নিজে গিয়ে ওখান থেকে চাল এনেছে এখানে আমি নিজে একটা টোকেন খাই নাই আমার সই করা টোকেনে সবাই চাল এনেছে।

চাল কম দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অসহায় দুস্থরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন উক্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচিব।এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আজ শনিবার সকাল থেকেই কমলনগরের চর লরেঞ্চ ইউনিয়নে ৪৬০০ জন হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের ১০ কেজি চাল,, কিন্তু চাল নিতে আশা অনেক ই পেয়েছে ৮ কেজি করে।

এই বিষয়টা চর লরেন্স ইউনিয়নের ট্যাগ অফিসার বলেন গুদাম থেকে চাল যেভাবে বস্তায় হিসেবে এসেছে আমরা সেভাবেই তিনজনকে একবস্তা করে বিতরণ করেছি যদি কম হয়ে থাকে তাহলে তারা চাল সরিয়ে মিথ্যা প্রচার করেছেন

থেকে আরও পড়ুন