ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে মুজিব নগর দিবস পালিত

মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল)৷ সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র‌্যালী ও দোয়া শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ দিবসের তাৎপর্য্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশন (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তৌহিদুল আনোয়ার ৪ নং ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান সহ উপজেলার অনেক দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঘোড়াঘাটে মুজিব নগর দিবস পালিত

০২:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪