মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল)৷ সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র্যালী ও দোয়া শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ দিবসের তাৎপর্য্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশন (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তৌহিদুল আনোয়ার ৪ নং ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান সহ উপজেলার অনেক দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।