ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফরিদপুরে বিপুল পরিমাণে ইয়াবা সহ আটক ৩

ফরিদপুর জেলা প্রতিনিধি >

ফরিদপুরের ভাঙ্গার পৌরসদরের হোগলাডাঙ্গী সদরের এলাকা থেকে বিপুল পরিমাণে ইয়াবা সহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল আনুমানিক সাড়ে ১০টায় পৌর সভার হোগলাডাঙ্গী সদরদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে এক দম্পতি রয়েছে। তারা কক্সবাজার থেকে মাদকের ‘হোম ডেলিভারি’ দিতে ভাঙ্গায় এসেছিলেন।

আটককৃতরা হলেন, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গার পাড় গ্রামের নান্নু শিকদারের ছেলে হাবিব শিকদার (২৯), কক্সবাজার রামু থানার পূর্ব নোনাছড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে ওমর ফারুক (২৫) ও তার স্ত্রী মরিয়ম আক্তার (২৪)।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামিম হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভাঙ্গা উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পৌরসভার ৮নং ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় ওই বাড়ির ভাড়াটিয়া হাবিবের ঘর তল্লাশি করে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিব শেখ জানান, কক্সবাজার থেকে বিশেষ পদ্ধতিতে প্যাক করা ইয়াবা গিলে ওই দম্পতি তাদের পেটের মধ্যে বহন করে। পরে মলত্যাগের মাধ্যমে সেই ইয়াবা বের করে। এরপর পরিস্কার করে পুনরায় প্যাক করে সেই মাদক ভাঙ্গায় ‘হোম ডেলিভারি’ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন রুবেল সাংবাদিক দের বলেন, ভাঙ্গায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১৮০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

জনস্বার্থে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ফরিদপুরে বিপুল পরিমাণে ইয়াবা সহ আটক ৩

০৮:২৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩