ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

গুইমারায় ৩০০ কৃষকের মাঝে সবজি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি

গুইমারায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক সবজি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২৭ জুলাই সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার তোফায়েল আহমেদের সঞ্চালনায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করেন গুইমারা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহি অফিসার মিসকাতুল তামান্না।

গুইমারা উপজেলা অফিস প্রাঙ্গনে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাতে বিনামূল্যে গ্রীষ্মকালীন বিভিন্ন (উপশি ও হাইব্রীড) জাতের শাক সবজির বীজ ও সার সহায়তা প্রদানের জন্য কৃষি প্রনোদনার কর্মসূচির আওতায় উপকরন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, উপসহকারী কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, বেলায়েত ভূইয়া, সোলেমান, তুহিন চাকমা, উক্যাচিং মার্মা, উপজেলা কৃষক দলের সভাপতি সাহিদুল ইসলাম সহ সাংবাদিক, কৃষক ও গণমান্য ব্যাক্তিবর্গ।

বিতরণের সময় বক্তারা বলেন, সরকার ২০২৫-২০২৬ অর্থবছরে মাঠ পর্যায়ে চাষিদের প্রণোদনা কর্মসূচির আওতায় গুইমারা উপজেলার ৩০০ জন কৃষককে প্রত্যেকের মাঝে উন্নতমানের সাত প্রকারের সবজির বীজ ও পঁনের কেজি ডিএপি ও পঁনের কেজি এমওপি সার সহায়তা দিচ্ছে। আপনারা উক্ত রাসায়নিক সার ও বীজ সুষ্ঠুভাবে পরিচর্যার মাধ্যমে আশানুরুপ ফলন পাবেন এবং কোনো প্রকার সমস্যার সম্মুক্ষীন হলে কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি অফিসারদের সহায়তা নিবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

গুইমারায় ৩০০ কৃষকের মাঝে সবজি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

০৯:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬