ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটের রামপালে ধর্ষণের অভিযোগে ১জন গ্রেফতার

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপাল উপজেলায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রামপাল থানা পুলিশ। তিনি উপজেলার বর্ণি গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম পার্শ্ববর্তী ছায়রাবাদ গ্রামের(৩৫) বছর বয়সী এক যুবতীকে নিজ বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনার কথা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগী মঙ্গলবার দুপুরে রামপাল থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে। বুধবার (২২জুলাই )সন্ধ্যায় উপজেলার বর্ণি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন ,বুধবার বেলা ১১টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাগেরহাটের রামপালে ধর্ষণের অভিযোগে ১জন গ্রেফতার

০৬:০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬