ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ একজন আটক

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শ্রীরামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মো. ফারুক হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৫।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়। আটক ফারুক হোসেন বদলগাছী উপজেলার কয়া ভবাণীপুর গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, অভিযানের সময় মিঠু নামে আরেক সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সহযোগীদের সঙ্গে মিলে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র‍্যাব।

এ ঘটনায় আটক ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বদলগাছীতে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ একজন আটক

০৬:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬