ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে  পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ডোবার পানিতে ডুবে সাজ্জাদ হোসেন মারুফ (১৪) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার ১ নং বুলাকিপুর ইউপির বরাতিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মারুফ ওই গ্রামের মুদি দোকানদার মিজানুর রহমানের পুত্র। মৃত মারুফ স্থানীয় সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী ভাতাভোগী ছিল।
পারিবারিক  সূত্রে জানা যায়, গতকাল মারুফের বাবা বাড়ির পেছনে কিছু চারাগাছ রোপণ করেছিলেন। আজ সকালে মারুফ সবার অগোচরে একটি বদনা নিয়ে বাড়ির পেছনের ডোবা থেকে পানি তুলে চারাগাছগুলোতে দিতে যায়। পানি নিয়ে আসার সময় অসতর্কতাবশত পা পিছলে সে ডোবায় পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সকাল আনুমানিক ৯ টায় ডোবার পানিতে তাকে উপুড় হয়ে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাড়িতে এনে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখালে তিনি কিশোরটিকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের বাবা মিজানুর রহমান ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর (ইউডি) সংবাদ অবহিতকরণ সংক্রান্ত লিখিত আবেদন জমা দিয়েছেন। অসতর্কতাবশত পানিতে ডুবে এই মৃত্যু হওয়ায় এবং ঘটনাটি দুর্ঘটনা হওয়ায় পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানানো হয়েছে।

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বরাতিপুর গ্রামে ডোবার পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যুর খবর আমরা পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর লিখিত আবেদন করা হয়েছে। চারাগাছে পানি দিতে গিয়ে অসতর্কতাবশত পা পিছলে ডোবায় পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ঘোড়াঘাটে  পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

০৪:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬