ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নেত্রকোনায় বাস চাপায় অটোরিকশার যাত্রী   মা ও দুই মেয়ে নিহত, গুরুতর আহত ৩

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালকসহ তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনার সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের আয়নুল হকের স্ত্রী  নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) ও সুমাইয়া (৮)।

আহতরা হলেন, আমলী কেশবপুরের আয়নুল হক (৬০), রাইতুল জাংশি গ্রামের মোস্তাফিজ (২৫) ও অটোরিকশা চালক কাঞ্চনপুর গ্রামের রেহান মিয়া (৪০)।

তাদের মধ্যে আয়নুল হল ও রেহান মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  অপরজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরে কেনাকাটাসহ নানা কাজকর্ম শেষে স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন আয়নুল হক। পথে চল্লিশা বাসপাই মোড়ে পৌঁছালে ময়মনসিংহ থেকে আসা বিপরীতমুখী একটি যাত্রীবাসী বাস তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত হয়। এতে আয়নুল হক গুরুতর আহত হন। এছাড়া অটোরিকশা চালক ও অপর যাত্রীও গুরুতর আহত হন।  আহতদের প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি ঘটনাস্থলে গিয়ে স্পিডব্রেকার সহ গোল চত্বর নির্মাণের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি  স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নেত্রকোনায় বাস চাপায় অটোরিকশার যাত্রী   মা ও দুই মেয়ে নিহত, গুরুতর আহত ৩

০৪:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬