ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ইতালি রোমে পিয়াচ্ছা ভিত্তোরিও জাতীয় ঈদগাহে পাঁচ জামাতে ঈদের নামাজ, অংশ নিলেন ১০ হাজারো প্রবাসী ঈদ জামাতে বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মোনাজাত

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। রাজধানী রোমে কেন্দ্রীয় ঈদ উদযাপন পরিষদের আয়োজনে পিয়াচ্ছা ভিত্তোরিও জাতীয় ঈদগাহ মাঠে ৫টি জামায়াতে প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসলিম নামাজ আদায় করেন। এতে বিভিন্ন দেশের মুসল্লিদের পাশাপাশি বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী অংশ নেন।

কেন্দ্রীয় ঈদ উদযাপন পরিষদ আয়োজিত
ঈদের নামাজে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। তিনি বলেন বাংলাদেশের নতুন সরকারের নেতৃত্বে দেশের অভ্যেন্তরিন সমস্যার উদ্যোগ নিচ্ছেন। তাই সকলকে দেশের উন্নয়নে কাজ পরিচালনা করার আহ্বান জানান।

ঈদের নামাজে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়াও ইতালির রোম, মিলান, ভেনিস, নাপোলি সহ বিভিন্ন শহরে খোলা মাঠ ও মসজিদে প্রায় শতাধিক স্থানে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে দেশে সম্প্রতি ঘটে যাওয়া শিশু ও নারী নির্যাতন বন্ধে সকলকে সচেতন করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান প্রবাসীরা।

পরিবার-পরিজন ও স্বজনদের দেশ থেকে দূরে থাকলেও প্রবাসীদের মধ্যে ছিল বুক ভরা কষ্ট তারপরও পরবাসে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসীরা।

তবে কর্মদিবস হওয়ায় অনেক প্রবাসীকে ঈদের নামাজ শেষে হতেই দ্রুত কর্মস্থলের উদ্দেশ্যে ছুটে যেতে দেখা যায়। অন্যদিকে অনেকে পশু কোরবানির প্রস্তুতি ও ব্যবস্থাপনায় ব্যস্ত সময় পার করেন।

এই পশু কোরবানির মাধ্যমে সকলের পশুত্বকে দূর করে সকল প্রকার হিংসা বিদ্দেশ ভুলে প্রবাসে মিলেমিশে থাকার আহ্বান জানান অনেকেই।

প্রবাসী বাংলাদেশিরা জানান, বিদেশের মাটিতে সীমাবদ্ধতার মধ্যেও ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদ উদযাপন করতে পেরে তারা আনন্দিত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ইতালি রোমে পিয়াচ্ছা ভিত্তোরিও জাতীয় ঈদগাহে পাঁচ জামাতে ঈদের নামাজ, অংশ নিলেন ১০ হাজারো প্রবাসী ঈদ জামাতে বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মোনাজাত

১২:৪৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬