ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পীরগঞ্জে র‍্যাবের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৩। আটককৃতরা হলেন উপজেলার সেনগা ইউনিয়নের দস্তমপুর গ্রামের মমিনুল ইসলাম (৪০) ও লুৎফুর রহমান (১৬)।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল সেনগা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় গফুরের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মমিনুল ইসলাম দস্তমপুর গ্রামের মনতাজ আলীর ছেলে এবং লুৎফুর রহমান একই গ্রামের চান মিয়ার ছেলে বলে জানা গেছে।
অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দুইজনকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, বৃহস্পতিবার গভীর রাতে র‍্যাব-১৩ এর একটি দল মাদক সহ আটক দুই আসামিকে থানায় হস্তান্তর করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পীরগঞ্জে র‍্যাবের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১২:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬