বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নওগাঁয় গাঁজার গাছ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় কলা বাগানের ভেতরে গাঁজা চাষের দায়ে তিনটি গাঁজার গাছ উদ্ধারসহ গাঁজাচাষী রাজ্জাককে আটক করেছে ডিবি পুলিশ। এছাড়া পৃথক অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আল আমিন নামের একজনকে আটক করেছে। সোমবার মঙ্গলবার পূর্বরাতে জেলার পোরশা ও পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো আটককৃত আলামিন পোরশা থানাধীন নিছনাহার গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং অপর জন পত্নীতলার আড়াইল গ্রামের নজরুল ইসলামের ছেলে আ. রাজ্জাক।

জানা যায়, নওগাঁ জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পূর্বরাত ৮টারদিকে নওগাঁর পোরশা থানাধীন নুছনাহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আলামিন নামে এক মাদক কারবারী যুবককে আটক করেন। অপরদিকে জেলার পত্নীতলা থানার একটি কলা বাগানের ভেতর গাঁজা চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অপর একটি চৌকস টিম পত্নীতলা থানার আড়াইল গ্রামে অভিযানে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আড়াইল গ্রামের নজরুল ইসলামের ছেলে রাজ্জাককে প্রথমে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে রাজ্জাক সাথে নিয়ে তার কলা বাগানে গিয়ে লোকজনের উপস্থিতিতে কলা বাগানের ভেতর থেকে দুটি বড় ও একটি ছোট মোট ৩টি গাঁজার গাছ উদ্ধার করেন। এ সময় গাঁজার গাছসহ রাজ্জাককে আটক করেন। উদ্ধারকৃত ৩ টি গাঁজা গাছের ওজন ৭ কেজি।

পৃথক এ দুটি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ দুইজনকে আটকের ঘটনায় পোরশা ও পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এবং মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

থেকে আরও পড়ুন