
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
ইতালির পালেরমো সিসিলিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “জিওর্নাতা দেল্ল’আভভোকাতুরা” (আইনজীবী দিবস)। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা
ঐতিহাসিক Teatro Massimo তে অনুষ্ঠিত এ আয়োজনে আইনজীবী সমাজের সদস্যরা, বিচার বিভাগীয় ব্যক্তিত্ব, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি অংশ নেন। রাষ্ট্রপতির আগমনে উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।
অনুষ্ঠানে আইন পেশার মর্যাদা, নৈতিকতা ও সমাজে আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। তরুণ আইনজীবীদের পেশাগত জীবনে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রবীণ আইনজীবীদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় আইনের শাসন সুদৃঢ় রাখতে তাঁদের অবদানকে উচ্চভাবে মূল্যায়ন করেন। অনুষ্ঠানটি আইনজীবী সমাজের জন্য এক গৌরবময় ও অনুপ্রেরণাদায়ক মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।
এসময় অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক আইনজীবী প্রেটিকান্তে এভোক্যাট ডক্টর শহীদুল ইসলাম এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দিত প্রকাশ করেন তিনি বাংলাদেশি সকল আইনজীবীদের সৎ ভাবে ও প্রবাসীদের সঠিক পরামর্শ দিয়ে তাদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
