ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে পারিবারিক রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

মাহফুজুর রহমান,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ 
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিশাইনাথপুর মৌজায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত বসতবাড়ীর একমাত্র চলাচলের রাস্তা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ বায়োজিদ জানান, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও ঘোড়াঘাট থানায় একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সুরাহা পাওয়া যায়নি।

অভিযোগকারী জানান, তিনি ও তাঁর ভাইয়েরা ব্রিটিশ আমল থেকে উত্তরাধিকারসূত্রে উক্ত জমিতে বসতবাড়ী, বাড়ীর রাস্তা, পারিবারিক কবরস্থান ও আঙ্গিনা হিসেবে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার হাবিবুর রহমান, বাবলুর রশিদ, ফুলজান বেগম ও জুলিয়া খাতুন গং অবৈধভাবে জোরপূর্বক বাড়ীর দরজা ও একমাত্র রাস্তা বন্ধ করে স্থায়ী ভবন নির্মাণের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।

তিনি আরও জানান, বিবাদীগণ অত্যন্ত উগ্র প্রকৃতির। তাদের বাধা দিতে গেলে প্রাণনাশ ও গুরুতর জখমের হুমকি দেওয়া হচ্ছে। রাস্তা বন্ধ হয়ে গেলে তার পরিবার সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন বিশাইনাথপুর মৌজার জেএল নং-০২ এর অন্তর্ভুক্ত। এসএ খতিয়ান নং-৩২, সাবেক দাগ নং-৪৬৬, ডিপি-১৯৫, হাল দাগ নং-৬৪৬ ও খারিজ নং-২১২ অনুযায়ী মোট ১৩ শতক জমি নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী বায়োজিদ বলেন, আইনের আশ্রয় নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর মতে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ঘোড়াঘাটে পারিবারিক রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

০১:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬