ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি।

মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় বাস, ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিক-আপ ভ্যানসহ সকল ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতভর পৌরশহরের সাহেবগঞ্জ এলাকার তেলের পাম্প এর সামনের সড়কে এই কার্যক্রম চালানো হয়।

এই অভিযানের নেতৃত্বদেন ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরাও যুক্ত ছিল।

যৌথ অভিযানে সেনাবাহিনীর কয়েকটি টিমে ভাগ হয়ে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনগুলোকে আলাদা আলাদাভাবে চেক করেছে।গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই ছাড়াও এ সময় গাড়ির ভেতর অবৈধ কোনো কিছু আছে কিনা সেটাও তল্লাশি করেছে সেনাবাহিনীর সদস্যরা।

এ বিষয়ে ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্প এর ক্যাপ্টন মারজিউল হক সাফিন জানান, আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা এড়াতে জননিরাপত্তায় সেনাবাহিনী মাঠ পর্যায়ে চেকপোস্ট বসিয়ে কাজ করছে। এছাড়া মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে। জননিরাপত্তার স্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চলমান থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি।

০৬:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬