
মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এ সময়, ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
দূর্ঘটনায় নিহতরা হলেন- যশোর জেলার মনিরামপুর থানার বাসিন্দা রহমতুল্লাহর ছেলে সাকিবুর রহমান নিশান (২৬), যশোরের কেশবপুর থানার বাবর আলীর মেয়ে বিউটি আক্তার (৩০) ও ছেলে মিজানুর রহমান (৪০)।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন, অ্যাম্বুলেন্স চালক কৃষ্ণ (৫৫)। তিনি যশোর জেলার সোনাডাঙ্গা থানার বাসিন্দা, বিষ্ণুর ছেলে। অপরজন মিজানুর রহমানের স্ত্রী রোকাইয়া আক্তার (৪০)। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রেনজানা গেছে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ দুর্ঘটনা বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
প্রতিনিধির নাম 
























