বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ফরিদপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে দুই হাজার অসহায় রোগীর সেবা প্রদান

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুরে দিনব্যাপী এক ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে মাঠ প্রাঙ্গণে উপজেলার বাইশরশির শিব সুন্দরী একাডেমি চত্বরে দিনব্যাপী আনোয়ারা-হামিদা হাসপাতালের উদ্যোগে এর উদ্বোধন করেন, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।
দিনব্যাপী এই ক্যাম্পে বিনামূল্যে প্রায় ২ হাজার চক্ষু রোগীর  চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে প্রায় ৫০০ রোগীর ছানি অপারেশনের জন্য বাছাই করে পরবর্তীতে ঢাকায় নিয়ে ফ্রী ছানী অপারেশনের চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে।
যুবনেতা মো. আল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন, মো. রাসেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্থপতি মুজাহিদ বেগ বলেন, জনগণের সেবাই আমার অঙ্গীকার। মানুষের পাশে থেকে তাদের হাসি ফিরিয়ে আনাই আমার প্রকৃত তৃপ্তি। আমি সংসদ সদস্য হই বা না হই তাতে আমার কিছু যায় আসেনা। আমি চাই প্রতিটি মানুষের ভালোবাসা। আমার এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। তারই ধারাবাহিকতায় আজ প্রায় ২ হাজার রোগীকে ফ্রী চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত প্রায় ৩৭ হাজার অসহায় ব্যক্তিকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সেবামূলক এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, মানবসেবার  উদ্যেশ্যে স্থপতি মুজাহিদ বেগ দীর্ঘদিন ধরেই ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর) আসনে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার আন্তরিকতা ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে প্রশংসা অর্জন করেন।

থেকে আরও পড়ুন