ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশু নিহত

মোঃ নওয়াব ভূইয়া, রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

ভূমিকম্পে বাড়ির সীমানা প্রাচীর ধসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ফাতেমা খাতুন নামের দশ মাস বয়সের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে । আজ শুক্রবার সকালে মা কুলসুম বেগম শিশুকে কোলে করে পাশের বাড়িতে যাওয়ার সময় সীমান্ত প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে । আহত মা কুলসুম বেগম(৩২) ও অপর পথচারী জেসমিন বেগমকে(৩৫)স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।ফাতেমা খাতুন গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।ধসে পড়া দেয়ালের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে ।

এছাড়া রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ভবনে ফাটল দেখা দিয়েছে ।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশু নিহত

১২:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫