ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগীতার পুরস্কার বিতরন

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগীতার পুরস্কার বিতরন, একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের বরন ও ২০২৩-২৪ সালের পাঠ পরিকল্পনার একাডেমিক ক্যালেন্ডার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । ১৩ ডিসেম্বর ২০২৩ সকাল সাড়ে ১০ টার দিকে কলেজের নিজস্ব সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কামাল হোসেন মজুমদার । মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুল আপছার ও বাংলা বিভাগের প্রভাষক খালেদা জাহান এর সঞ্চালনায় একাডেমিক ক্যালেন্ডার বিতরন ২০২৩ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইংরেজী বিভাগের প্রভাষক প্রদীপ কুমার দাস । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন কমান্ডার লেপ্টেন্যান্ট কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি । তিনি সাহিত্য চর্চা উন্নত জীবনাদর্শ গঠনে ভুমিকা রাখতে সহায়তা করে মন্তব্য করে নিজস্ব সংস্কৃতিকে প্রধান্য দিয়ে শিক্ষার্থীদের সাহিত্য চর্চা চালিয়ে যাওয়ার আহবান জানান । বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে শিক্ষার মানকে এগিয়ে নিতে কাজ করছে মন্তব্য করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেছেন, অটুট মনোবল ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে সফলতা আসবেই । এ সময় মোবাইল আসক্তি ছেড়ে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান মোবাইল ফোনের অপব্যবহার সম্পর্কে সকল শিক্ষার্থীদের সচেতন থাকার আহবান জানান তিনি । এছাড়াও গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন এই মহামূল্যবান উক্তিটি ব্যক্ত করে শিক্ষার্থীদের বেশী বেশী বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহবান জানান । অনুষ্ঠানে শিক্ষকরা, স্মার্ট ডিজিটাল বোর্ড, পুরাতন ভবন মেরামত, শিক্ষকদের ডরমেটরি ভবন ও ওয়াশরুমের বেহাল অবস্থা সহ কলেজের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত করেন । এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দরা স্ব স্ব অবস্থানে থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন । অনুষ্বঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, রসায়ন বিভাগের প্রভাষক মোঃ জসিম উদ্দিন, ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এরশাদুর রহমান একাদশ শ্রেনীর শিক্ষার্থী রুপালী মারমা প্রমুখ । পরে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কামাল হোসেন মজুমদার । পরে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মাধে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি মাটিরাঙা জোন কমান্ডারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক আবুল বাশার, যুক্তিবিদ্যা বিভাগের সিনিয়র প্রভাষক সহ বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগীতার পুরস্কার বিতরন

১০:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩